বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন —-সেতু সচিব মহোদয়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের বিমানবন্দর সংলগ্ন কাওলা অংশ (জিরো পয়েন্ট) হতে সভার ইপিজেড (২৪কি.মি) অংশের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সচিব মহোদয় প্রকল্পের আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩ এর সম্মেলনে কক্ষে প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় সচিব মহোদয় প্রকল্পের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। প্রকল্পের চ্যালেঞ্জসমূহ দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রকল্পের কাজ সম্পন্নের উপর তাগিদ প্রদান করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান China National Machinery Import & Export Corporation (CMC)-কে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য একটি হালনাগাদ কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য নির্দেশনা প্রদান করেন। প্রকল্প বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডর ৩৩কেভি ও ১১কেভি ইউটিলিটি লাইন রিলোকেশনের ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয় এর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজের কারণে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচিব মহোদয় গুরুত্ব আরোপ করেন। প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে তাৎক্ষণিকভাবে আলোচনা ও সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য সচিব মহোদয় প্রকল্প পরিচালককে নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102