সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

আব্দুল আলিম, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার ও অ্যাথলেটিক্স সামগ্রীসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলার উপকরণ। এসব সামগ্রী চৌহালী উপজেলার ২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয় থেকে সরবরাহ করা হয়।

তৃণমূল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবগুলোকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, শিক্ষক ইদ্রিস আলী, গোলাম মোস্তফা ও আলী আকবর প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102