সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হোমল্যান্ড লাইফ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেলেন মোঃ শাহাদাত হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

শেখ মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহাদাত হোসেন, সরজমিনে গিয়ে দেখা যায় মোঃ শাহাদাত হোসেন, প্রতিষ্ঠানের বেশিরভাগ পরিচালকের সিদ্ধান্ত মোতাবেক সরকারি নীতিমালা অনুযায়ী এই গুরু দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান, তিনি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং কোম্পানি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জামাল উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন, জনাব শাহাদত বলেন আমাদের বোর্ডের চেয়ারম্যান অত্যন্ত ভালো মনের মানুষ, তিনি অতি দ্রুত গ্রাহকের পাওনা পরিশোধ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, তিনি আরো বলেন মাঠ পর্যায়ে লক্ষ লক্ষ গ্রাহক এবং কর্মীদের সঠিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, সকল প্রশাসনিক, উন্নয়ন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকলে যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আগামী তিন মাসের ভিতর প্রতিষ্ঠানকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন, জনাব শাহাদাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন আলহাজ্ব তাজুল ইসলামের মেজ ছেলে।

জনাব শাহাদাত ১৯৯৪ সালে সর্বপ্রথম সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন এবং দীর্ঘ প্রায় ১৯ বছর এই কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততার সাথে দায়িত্ব পালন করেছেন, সুদীর্ঘ এই ৩১ বছরে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন, উদীয়মান এই তরুণ বিমাবীদ তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হোমল্যান্ড লাইফ কে একটি মানবিক কোম্পানিতে রূপান্তরিত করবেন বলে আশা প্রকাশ করেছেন, বীমা পেশায় কাজ করার পাশাপাশি বিমার উপর তিনি চারটি উচ্চতর ডিগ্রী লাভ করেছেন, এবং বিভিন্ন দেশ এবং বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন তিনি মূলত একজন বীমা প্রশিক্ষক, এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে এগুলো আমরা চিহ্নিত করেছি, পরিচালনা পর্ষদ এবং ইড্রার সহযোগিতা পেলে অতি দ্রুত সম্ভব আমরা এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য তিনি গত ১৬/২/২৫ পরিচালনা পরিষদের সর্বসম্মতিক্রমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) পান, পরবর্তীতে পূর্বের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মতিন কে প্রতিষ্ঠান অপসারণ করা হয়, এবং জনাব শাহাদাত কে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, কোম্পানির সার্বিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইড্রাতে কয়েকবার উচ্চতর বৈঠক হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানের কর্মী কর্মকর্তা এবং সচেতন মহোল মনে করেন প্রতিষ্ঠান একজন যোগ্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছেন, তিনি যদি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন, তাহলে অচিরেই হোম ল্যান্ড লাইফ ইন্সুরেন্স ঘুরে দাঁড়াবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102