সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

পর্যটন শিল্পে ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিঃ একধাপ এগিয়ে – একেএম জুনায়েদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৩ এপ্রিল বুধবার ঢাকার তোপখানা রোডস্থ বৈশাখী রেস্তরায় গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা ও সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস লিঃ এর সাথে কক্সবাজার ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও কুয়াকাটা গেস্ট হাউজের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি, কুয়াকাটা গেস্ট হাউস এর স্বত্বাধিকারী রোটারিয়ান এম এ মোতালেব শরীফ, ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সনিবাংলা টিভির চেয়ারম্যান এ কে এম জুনাইদ, ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস লিঃ এর পরিচালক-মতিউর রহমান,জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, কক্সবাজার ফ্ল্যাট ডিলারস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মোঃ বেলায়েত হোসেন বাবলু, ফিল্ম স্টার ক্লাব এর সাধারণ সম্পাদক, চলচ্চিত্র পরিচালক এ জে রানা, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান। সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস লিঃ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালাম মাহমুদ।

চুক্তি অনুযায়ী প্যাকেজ ট্যুরে ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট এবং কুয়াকাটা গেস্ট হাউজ তাদের পরিসেবায় ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলসকে বিশেষ সুবিধা প্রদান করবে।
ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টের পক্ষে চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, কুয়াকাটা গেস্ট হাউস এর পক্ষে এম এ মোতালেব শরীফ এবং ডিসকভার ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর পক্ষে এ কে এম জুনাইদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সনি বাংলা টিভির চেয়ারম্যান একেএম জুনায়েদ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে ডিসকভার ট্যুরস এন্ড ট্রাভেলস নতুন নতুন চমক নিয়ে আসছে, তারই ধারা বাহিকতায় ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য দেশে এবং বিদেশে বিভিন্ন হোটেল এবং মোটেল মালিকদের সাথে আমরা বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা নিয়ে সমঝোতা স্বাক্ষর করছি, যাতে করে পর্যটকরা তাদের চাহিদা মত থাকা খাওয়া এবং ঘোরাফেরা করতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102