সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হিলিতে ভুয়া পুলিশ সদস্যকে আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষককের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগে মোঃ ওমর ফারুক (৩০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।

রবিবার (২০ এপ্রিল) দুপুর দুইটার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক আজ দুপুর বারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নের আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলে নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত শিক্ষককের কাছে টাকা দাবি করে। পরে তার কথাবার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় জনতা সহ তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগদোড় মাদ্রাসা সুপার মোঃ মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, আটক ওমর ফারুক একই দিন তার মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক মোঃ তারেক হোসেন এর কাছ থেকে, মোবাইলে সার্টিফিকেট ও আইডি কার্ডের ছবি তুলে পুলিশের তথ্য পাঠানোর কথা বলে ৩০০০ তিন হাজার টাকা নিয়ে আসে। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে সে স্বীকার করেছে বলে জানান তিনি।

এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুজন মিঞা বলেন, ভূয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষককের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা ওমর ফারুক নামে একজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পৌঁছালে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুটি ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102