সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক জনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মিলন হক, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী টু খড়িবাড়ী সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়ে বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাউদপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাশেমবাজার এলাকার বাসিন্দা। তিনি উমর আলীর ছেলে এবং ফুলবাড়ী জোবেদা অটো রাইস মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে সাইদুল ইসলাম মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের আগে একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102