সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিশ্রী’ চেহারায় শ্যামা সুন্দরী খাল, সংস্কারে বরাদ্দ ১৫ কোটি!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

রংপুর নিজস্ব প্রতিনিধি: সমন্বিত উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খাল, নানা সময় খালটির সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসেনি। যদিও নতুন করে আরও ১৫ কোটি টাকার প্রকল্প নেয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে গবেষকরা বলছেন, সমন্বিত উদ্যোগ না নিলে এ প্রকল্প কোনো কাজে আসবে না।

জানা যায়, রংপুর নগরীর ভেতর দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খালের দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। একসময় শহরের পানি নিষ্কাশনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একইসঙ্গে পরিণত হয়েছে মশা-মাছির প্রজনন ক্ষেত্রে, আগে খালটির প্রশস্ততা ছিলো একশ ফুট ও গভীরতা ছিল ৪০ ফুট।

দখল আর দূষণে এখন তা সরু নালায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর আগে ২০০৯ সালে ১২ কোটি ও ২০১২ সালে খালটি খনন ও সংস্কারে ব্যয় হয় ২৪ কোটি ৮০ লাখ টাকা। অথচ এর সুফল পাননি নগরবাসী, হালকা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় মশার উৎপাত বেড়েই চলেছে। মশার উৎপাতে দিনে কিংবা রাতে নগরবাসী অতিষ্ঠ, এবং প্রভাবশালীরা দখল করে নানা স্থাপনা তৈরি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102