নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি’র তরুণ সাংবাদিক নেতা মোঃ রাব্বী মোল্লা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয়দের ভাষ্য, সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
এলাকাবাসীর মতে, মানবিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের খোঁজখবর নেওয়া, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে তাঁর উপস্থিতি স্থানীয়দের নজর কেড়েছে বলে তারা জানান।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও মোঃ রাব্বী মোল্লা একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে, তাঁর শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মোঃ রাব্বী মোল্লার সকল ভালো উদ্যোগ কবুল করেন, তাঁকে সুস্থতা, নেক হায়াত এবং মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার তাওফিক দান করেন। আমীন।