সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ট্রেনে কাটা পড়ে কিশোর পপকর্ন ব্যাবসায়ীর মৃত্যু

তারেক মাহমুদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি :

সোমবার ,১৩ জুলাই ২০২৬ ইং

পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত সে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে আহাম্মদ। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। মুহূর্তেই সে ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত কিশোরের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্থানীয়রা বলেন, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আহাম্মদকে শৈশবেই জীবিকার সংগ্রামে নামতে বাধ্য করেছিল। সেই সংগ্রামই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।

স্থানীয়দের দাবি, স্টেশন এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা এবং চলন্ত ট্রেনে ওঠানামা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102