সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গাজায় গণহত্যার প্রতিবাদে হাকিমপুরে রাজপথে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাজায় ইসরাঈলীদের বর্বরোচিত গণহত্যা বন্ধের প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১২ এপ্রিল) হাকিমপুর সরকারি কলেজ থেকে হিলফুল ফুযুল, আত-তাক্বওয়া মাদ্রাসা ও আহলে হদীস আন্দোলন বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ মিছিল বন্দরের চারমাথা মোড়ে এসে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসা, আত-তাক্বওয়া ইসলামি একাডেমি মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষ রাজপথে নেমে আসে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্লে কার্ড, ফেস্টুন হাতে ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা শ্লোগান দেয়, বিশ্ব মুসলিম এক হও, ইসরাঈলীদের রুখে দাও, আমরা সবাই সালাউদ্দিন, মুক্ত হবে ফিলিস্তিন,গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে, গাজায় বর্বরোচিত শিশু হত্যা বিশ্ব নেতা চুপ কেন। সেই সাথে সবাইকে ইসরাইলী পণ্য বয়কট করার আহবান জানান নেতারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মোঃ আমীর হামজা, জাগরনী গজল পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মোঃ মুজাহিদ।

স্বাগত বক্তব্য রাখেন এ কে এম আলমাস, বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসার পরিচালক ডাঃ আব্দুল মালেক, মাদ্রাসা শিক্ষক কামরুল ইসলাম, আইনুল ইসলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল ইসলাম, মসজিদের ইমাম মোস্তাকিম, তানজিরুল, আশিফ হাসান সহ আরও অনেকে। এসময় ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে। গাজয় যে ভাবে পাখির মতো মানুষ ও ছোট শিশুকে হত্যা করা হচ্ছে। তারপরও বিশ্ব নেতা এবং আমেরিকা চুপ কেন?

বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানিয়ে নেতারা বলেন, আপনি যদি গাজায় যাওয়ার অনুমতি ও ব্যবস্থা করে দেন, আমরা সেখানে গিয়ে জেহাদ করতে প্রস্তুত আছি।একই সাথে সবাইকে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহবান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102