আলী আহসান রবি :
ঢাকা: ০৩ আগস্ট ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ, কাস্টমস ও মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল এডুকেশনের এসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়ান হিল এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল খালেক এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উচ্চশিক্ষা, দক্ষতা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এসময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এদেশের শিক্ষার উন্নয়নে অস্ট্রেলিয়ার ভূমিকারও প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরো বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরো বিস্তৃত করার আহবান জানানো হয়।
তিনি এসময় আরো বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) এর উপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ারও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।
বৈঠকে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এরপর শিক্ষামন্ত্রীর সাথে
শিক্ষামন্ত্রীর সাথে চীনের Fudan University এর ভাইস প্রেসিডেন্ট CHEN Zhimin এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবদুল খালেক, Fudan University এর ভাইস ডিন ZHANG Ping উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার উন্নয়নে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শিক্ষামন্ত্রী অধিক পরিমাণে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক বিনিময় কর্মসূচি, অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন।