সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বিরামপুরে স্কাউটস দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : 

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউট কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউট কাউন্সিলের সভাপতি নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা স্কাউট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, রংপুর অঞ্চলের এলটি ও স্কাউট লিড়ার মশিউর রহমান, উপজেলা স্কাউট কাউন্সিলের সহ-সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) রুনা লায়লা, শিমুলতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মিজানুর রহমান মিজান, কাব-লিড়ার কেটরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএফএম বেনজির হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শাজাহান আলী প্রমুখ।

এতে সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার কলেজের অধ্যক্ষবৃন্দ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানবৃন্দ, মাদ্রাসার সুপারবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, স্কাউট শিক্ষকবৃন্দ, সাধারণ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্কাউটসের শিক্ষার্থীরা উপজেলা চত্ত্বরে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102