সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ মে ৩০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে আজ মঙ্গলবার বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্লাস্টিক দূষণ, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, জলবায়ু অর্থায়ন, সার্কুলার ইকোনোমি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পরিবেশ মন্ত্রী আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার “এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR)” নীতির আওতায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ইটিপি (Effluent Treatment Plant) কার্যক্রম জোরদারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে “ইলেকট্রিক ভেহিকেল” চালুর পরিকল্পনা গ্রহন করছে। এছাড়াও বিদ্যুতের ওপর চাপ কমাতে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার দেশব্যাপী ব্যাপকভিত্তিক সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন আগামি মাসে গাজিপুরে অনুষ্ঠিতব্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR) কর্মশালায় প্লাস্টিক রিসাইক্লিং, বর্জ্যে ব্যাবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অগ্রগামী ভুমিকা পালন করার ওপর জোর দেন। এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা , উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য তাগিদ প্রদান করেন।

বৈঠকে আইএলও কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ন্যায্য রূপান্তরের (Just Transition) উপর বিশেষ গুরুত্বরোপ করা হয় l

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) , অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) এবং বাংলাদেশে অবস্থিত আইএলও কান্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102