রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বিরামপুরে বিএনপি’র কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

৬ই এপ্রিল রবিবার সন্ধ্যা ছয় ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুরের বিরামপুর পৌর শাখার ৬ নং ওয়ার্ডের বিএনপি কর্মীদের গতিশীল করার লক্ষ্যে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় ৬ নং ওয়ার্ডের পৌর বিএনপি’র সহ সভাপতি সুলতান মাহমুদ (কেবলা) হোসেনের সভাপতিত্বে বিরামপুর ছাত্রদল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক বাদশা মোঃ নাজ্জাসী এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ৬ নং ওয়ার্ডের পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর মিলন।

উক্ত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোহাম্মদ শিরন আলম, পৌর বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন খন্দকার, ৭ নং ওয়ার্ড পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মাবুদ খন্দকার, ২ নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ডের পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ ৬ নং ওয়ার্ডের পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তারা বলেন ৩১দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে।
এছাড়াও সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি, দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহবান জানান।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102