সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ মে ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102