সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আন্ডারওয়্যারে ‘গোল্ড পেস্ট’! দুবাইফেরত যাত্রীর অভিনব কৌশল ভেস্তে দিল সিআইআইডি আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে —–তথ্য ও সম্প্রচার মন্ত্রী কুমিল্লা তিতাসের মাছিমপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অরল্যান্ডো বিমানবন্দর থেকে দেশে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাঠানো হয়েছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ মে ২০২৬

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে ২০২৬ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলা দেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে ০৯ মে ২০২৬ বাংলাদেশ সময় সকাল ০৮ টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের খবর ০১ মে ২০২৬ হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্বনীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সকল স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ প্রেরণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

উল্লেখ্য, নিহত নাহিদার জানাজার নামায ০৬ মে ২০২৬ বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীগণ, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102