সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো সনি বাংলা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

২০১৮ সালের ১৫ এপ্রিল যাত্রা শুরু করা সনি বাংলা টিভি সফলতার সঙ্গে ৯ম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। দিনটি ছিল আনন্দঘন ও স্মরণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনি বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা বেগম নার্গিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব একেএম জুনায়েদ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে আগত সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক শেখ মনিরুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা সনি বাংলা টিভির গত নয় বছরের সফল পথচলা, গণমাধ্যমে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সম্প্রচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে সনি বাংলা টিভি সংবাদ, বিনোদন ও সমাজসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের মাঝে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102