সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ :

২৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার

সুনামগঞ্জ জেলায় একমাত্র ভরসা বোরো ধানের তাই কৃষকদের বোরো ধান কর্তন করতে যে সমস্যা আছে, প্রথমে তা প্রাধান্য দেওয়া হবে, ধান কর্তনে যে মেশিন রয়েছে, সেই মেশিন ব্যবহারের জন্য যে পরিমানের জ্বালানি দরকার তা যাতে পাম্প কর্তৃপক্ষ সরবরাহ করে সেই ব্যবস্হা নেওয়া হবে। পাশাপাশি জ্বালানির কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মিনহাজুর রহমান।বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেলায় কৃষি কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট নিয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই এবং সুনামগঞ্জে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ফসলরক্ষা বাঁধ প্রসঙ্গে ডিসি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই এ বিষয়ে আমি অবগত ছিলাম। ফসলরক্ষা বাঁধ এই জেলার একটি প্রধান ও গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
তিনি আরো বলেন, হাওরের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গতকাল শান্তিগঞ্জ উপজেলায় বাঁধ পরিদর্শন করি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে কাটা বাঁধ মেরামত করে দেই। কৃষকের স্বার্থে জেলা প্রশাসন সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102