সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২১ এপ্রিল ২০২৬
কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলা সীমান্তবর্তী চৌধুরীপাড়া কাকড়া প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সন্ধায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১২ হতে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া প্রজেক্টের চৌধুরীপাড়া পোস্ট এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় নাফ নদীর দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী দুইটি কাট থেকে মোট ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102