সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১৯ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে।

আজ (১৯ এপ্রিল) সকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সেগুন বাগান’ এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত হতে বস্তাবন্দি মালামাল বহন করে আনতে দেখে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দ্রুত বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৫ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি সীমান্ত এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102