সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

এসএসসি পরীক্ষা শুরু হতে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন এমপি ও ইউএনও

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি মোঃ মশিউরজ্জামান মুবিন :

এসএসসি পরীক্ষা শুরু হতেই ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা ২০ এর সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

মঙ্গলবার সকাল থেকে তারা ধামরাই উপজেলার একাধিক এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তারা। পরীক্ষা যেন সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদেরও সহযোগিতা কামনা করেন।

এদিকে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্র সচিবদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই পরীক্ষার্থীরা নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে পারুক।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, ধামরাই উপজেলার বিভিন্ন কেন্দ্রে এ বছরে ১০,০০৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে সকল কেন্দ্র মিলে অনুপস্থিত আছে ১১০ জন। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102