বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা-সমাজকল্যাণ মন্ত্রী ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ্যাসিবাদী সরকার-কোটালীপাড়ায় সংস্কৃতিমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর, কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা কুমিল্লা তিতাসে টেকসই কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ​(ঝিনাইদহ) ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।
​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূল, এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
​অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
​সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102