সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৯ এপ্রিল ২০২৬ খ্রি.:

নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেইফটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রোকসানা খাইরুন নেছার নেতৃত্বে আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

অভিযানকালে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। কোনো ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়নি। অভিযানে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক ওয়াহিদুর রহমান এবং মোহাম্মদ আমিন উদ্দিন। এ সময় সহযোগিতায় ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীগণ, নৌ-পুলিশের ২ জন সদস্য এবং কোস্ট গার্ডের ১১ জন সদস্য।

অভিযানকালে কোনো ট্যাঙ্কার বা লাইটার জাহাজে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঘাটসমূহে মালামাল আনলোডিং কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি।

নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনানুগ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102