সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটনসহ ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুদ মিয়া (৩১) ২। মোঃ ইমরান হাওলাদার (২৯) ৩। মোঃ সুমন (৩৯) ৪। আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও ৫। সজীব (৩২) ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা এবং সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় ।

ডিবি ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) তারিখ দুপুর ২:১০ থেকে ২:৩৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে বাসিন্দাদের মারধর করে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

পরবর্তীতে মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) যৌথভাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গ্রাউন্ড সোর্সিং এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে আসামিদের অবস্থান শনাক্ত করে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা এবং সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় । অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

ডিবি ও থানা সূত্রে আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃত মাসুদ মিয়া মিরপুর এলাকায় এই ডাকাতির পরিকল্পনা করে অন্যদের জানায়। পরবর্তীতে তারা কাজীপাড়া বাসস্ট্যান্ডের বড় মসজিদের সামনে সমবেত হয়ে ডাকাতির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102