বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা-সমাজকল্যাণ মন্ত্রী ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ্যাসিবাদী সরকার-কোটালীপাড়ায় সংস্কৃতিমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর, কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা কুমিল্লা তিতাসে টেকসই কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১০ এপ্রিল ২০২৬ খ্রি. শুক্রবার

আজ ১০ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২.৪৫ ঘটিকায় নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার টুকেরবাজার নৌ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই নীল রতন ও সংগীয় ফোর্সসহ নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার লাউড়ের ঘর খেয়াঘাট সংলগ্ন যাদুকাটা নদীর পূর্বপাড়ে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্নিত ঘটনাস্থলে পৌঁছালে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ২/৩ জন লোক দৌড়ে পালিয়ে যায়। তখন নদীর পূর্বপাড় তল্লাশী চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। যার একটি প্লাস্টিকের বস্তা হতে ২৪ বোতল Ac Black ভারতীয় তৈরি মদ, যার প্রতি বোতলে ৩৭৫ মি:লি: করে রয়েছে। অপর বস্তায় ২৪ বোতল অফিসার চয়েস, যার প্রতি বোতলে ৩৭৫ মি:লি: করে ও একটি কার্টুনের ভিতরে ৫৭ বোতল অফিসার চয়েস যার প্রতি বোতলে ১৮০মি:লি: করে, সর্বমোট ৮১ বোতল অফিসার চয়েস ও ২৪ বোতল Ac Black ভারতীয় তৈরি মদের মুল্য অনুমান ৭৮০০০/- টাকা উদ্ধার পূর্বক জন্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ঘটনায় সংশ্লিষ্ট জড়িত আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত সহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102