সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আন্ডারওয়্যারে ‘গোল্ড পেস্ট’! দুবাইফেরত যাত্রীর অভিনব কৌশল ভেস্তে দিল সিআইআইডি আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে —–তথ্য ও সম্প্রচার মন্ত্রী কুমিল্লা তিতাসের মাছিমপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।

বৈঠকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং দেশটির চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তাঁর একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।

বৈঠকে দুই দেশের শ্রম বাজার ও কর্মী নিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই কর্মীদের শোষণ রোধে এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশই পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া শিক্ষা খাতে সহযোগিতা, বিশেষ করে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102