সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৪০৩ জন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৯ এপ্রিল ২০২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৬০,৮৮,৭৭৫ (তিন কোটি ষাট লক্ষ আটাশি হাজার সাতশত পঁচাত্তর) মিটার অবৈধ জাল, ৫,১৭৭(পাঁচ হাজার একশত সাতাত্তর) কেজি মাছ, ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস চিংড়ি রেণু, ৩০৫(তিনশত পাঁচ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৩৯(তিনশত ঊনচল্লিশ)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮১(একাশি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮ (আট)টি ড্রেজার জব্দ করা হয়।

সাত দিনব্যাপী এই অভিযানে ৪০৩(চারশত তিন) জন আসামী গ্রেফতার করা হয় এবং ৭০(সত্তর)টি মৎস্য আইন, ১৬(ষোল)টি বেপরোয়া গতি আইন, ২(দুই)টি বালুমহাল, ১(এক)টি মাদক, ১(এক)টি চুরি, ১(এক)টি বিশেষ ক্ষমতা আইন, ১(এক)টি দস্যুতা এবং ২(দুই)টি হত্যা মামলাসহ মোট ১০৩(একশত তিন)টি মামলা দায়ের করা হয় এবং ৬(ছয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102