সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খলিল হোসেন (৫৬)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৫

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খলিল হোসেন (৫৬)’কে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৫*

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খলিল হোসেন(৫৬)কে গত ০৬/০৪/২০২৬ ইং তারিখ রাতে রাজশাহীর রাজপাড়া এলাকা থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৫।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে উজিরপুর থানায় একটি মামলা (মামলা নং-৩৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত ২০০৩) এর ৯(১) দায়ের হয়। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ খলিল হোসেন (৫৬)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-৫ এর আভিযানিক দল গত ০৬/০৪/২০২৬ইং তারিখ রাতে রাজশাহীর রাজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102