সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রংপুরে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ

রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম বলেন, খেলাধুলা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, পাশাপাশি সুস্থ জীবন গঠনের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, কর্মক্ষমতাও বৃদ্ধি করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এর ফলে দেশপ্রেম, সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধের মতো মানবিক গুণাবলি বিকশিত হয়। খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা সুস্থ ও সচেতন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102