রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল

প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ মার্চ ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে গতকাল এক সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান।

উক্ত পত্রে প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ব্যক্ত করেন। তিনি কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীকে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কাতার সরকারের গৃহীত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কাতারের যে কোনো প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতারের আমিরের মহানুভবতার কথাও তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশ ও কাতারের মধ্যকার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা কাতারের মাননীয় শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন। এ সময় উপদেষ্টা সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় কাতারের শ্রমমন্ত্রীর নিকট আত্মীয় মৃত্যুবরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা এ সময় দোহাস্থ বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন এবং কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। তাঁর এই সফর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অংশীদারিত্বকে আরও গতিশীল করবে এবং পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, একই উদ্দেশ্যে দোহা থেকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবিরের আরো কয়েকটি উপসাগরীয় দেশ সফরের কথার য়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102