সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রি.

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয় রাজনৈতিক সরকার প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে জনগুরুত্ব বিবেচনা করে সকল প্রকল্প বাস্তবায়ন করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লেবুখালী- বাউফল – গলাচিপা- আমড়াগাছিয়া মহাসড়কে রাবনাবাদ নদীর উপর ৮৮২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতু উদ্বোধন শেষে একথা বলেন।

টোলমুক্ত সেতু ব্যবহারের জন্য জনগণের দাবীর কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সেতুর টোল গ্রহণের নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। ১৯৯ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ব্যবহার টোলমুক্ত। এর বেশি হলে অবশ্যই টোল নিতে হবে। তবে জনগণের জন্য কল্যাণকর হয়, এসব বিবেচনা করে টোল নির্ধারণে সিদ্ধান্ত নিবে সরকার।

বিকেলে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

রাবনাবাদ সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক এমপি, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102