সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১৫ মার্চ ২০২৬ খ্রিঃ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী মোঃ আরিফ হাওলাদার (২১), পিতা- মোঃ সিদ্দিক হাওলাদার, থানা-মাদারীপুর, জেলা- মাদারীপুর’কে অদ্য ১৫ মার্চ ২০২৬ ইং তারিখ গ্রেফতার করেছে র‍্যাব-২।

এক শ্রেণীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে জাল টাকা তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। জাল টাকা তৈরী থেকে শুরু করে বাজারজাত করণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে স্তর ভিত্তিক লোক কাজ করে। দেশের সাধারণ জনগন ও ব্যবসায়ীদেরকে জাল টাকার মাধ্যমে প্রতারিত হওয়া থেকে রক্ষার জন্য জাল টাকা ও চক্রকে ধরার পাশাপাশি বাজার থেকে জাল নোট উদ্ধারের লক্ষে র‍্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৫/০৩/২০২৬ ইং তারিখ মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে জাল টাকা বিক্রির সময় অভিযান পরিচালনা করে মোঃ আরিফ হাওলাদার (২১) কে গ্রেফতার করে তার নিকট হতে বাংলাদেশী ১০০০ টাকার জালনোট (যার পরিমান ৩,০০,০০০/- টাকা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জাল টাকা তৈরীর সংঘবদ্ধ চক্রের সদস্য। সে পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফট্ওয়্যার ও বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরী করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বিক্রিসহ প্রতারণা করে আসছিলো। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102