বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী

শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সাথে আজ দুপুরে মতবিনিময় করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এনসিটিবি কার্যালয়ে ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। পাঠ্যপুস্তক যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আবারো শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে।

কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম) “শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা” পাঠ্য বইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। একই সাথে এই বিষটির ওপর মূল্যায়ন পরীক্ষা নেয়ার কথাও জানান তিনি।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, উচ্চ মানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনে করতে হবে। এক্ষেত্রে কোন দলীয় বিবেচনা করা যাবে না।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102