সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাইকমিশনার এর বৈঠক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন।

আজ সোমবার (২ মার্চ ) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে চায়।

তিনি বলেন, সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের সিলেট অঞ্চলের চা বাগানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চা শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগের অতীত অভিজ্ঞতা রয়েছে। এখাতে বিনিয়োগ বাড়ালে নতুন কর্মসংস্থান বাড়বে একই সাথে পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সার কারখানাগুলো গ্যাস সংকটে পুরো বছর জুড়ে চালু থাকেনা। এলপিজির মাধ্যমে বছর জুড়ে সার কারখানা চালু করার জন্য বিদেশী বিনিয়োগকারী প্রয়োজন। এসময় ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানাগুলোতে বিনিয়োগের পাশাপাশি দেশের ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্যও তিনি যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের সাথে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার সিলেটের চা বাগান, সীফুড, লেদার প্রসেসিং, এক্সপোর্ট ডাইভারসিফিকেশন ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বিনিয়োগে বিশেষ আগ্রহ দেখান। তিনি বলেন, এসব খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা কাজ করতে আগ্রহী।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম , বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ( রপ্তানি) মো. আবদুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102