সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

এমপি নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদকে আইডিআরএর অভিনন্দন, বীমা শিল্পের উন্নয়নে সম্মিলিত অঙ্গীকার

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ শরীয়তপুর-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদ-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ উপলক্ষে আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলম তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সেবায় ধারাবাহিক সাফল্য কামনা করেন। এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইডিআরএ’র পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।

চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ সদস্য হিসেবে সাঈদ আহমেদের নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতার স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি দেশের আর্থিক খাত, বিশেষত বীমা শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিআরএর লাইফ মেম্বার আপেল মাহমুদ, নন-লাইফ মেম্বার মোঃ আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ। তারা সবাই নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে দেশের বীমা খাত আরও শক্তিশালী ও আধুনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে বীমা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে, যা দুর্যোগ-পরবর্তী ক্ষতি পুনরুদ্ধার, বিনিয়োগ সুরক্ষা এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। এই খাতের কার্যকর উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা উল্লেখ করেন, নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতৃত্ব থাকলে বীমা খাতের কাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং গ্রাহক আস্থা বৃদ্ধি সহজতর হয়।
এ সময় উপস্থিত সবাই আইডিআরএ’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের বীমা শিল্পের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে বীমা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে আইডিআরএ পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপির প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, তাঁর অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উন্নয়ন ও নীতি বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর মতো অভিজ্ঞ ব্যক্তিত্বের সংসদে অন্তর্ভুক্তি জাতীয় উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করবে এবং বীমা শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102