সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বরিশালে তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২১ ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আজ বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং এর কাজের পরিধি ব্যাপক। এসময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় তথ্য কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান অংশগ্রহণ করেন। এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102