সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানজট নিরসনে সেতু সচিবের ঝটিকা পরিদর্শন; টোল প্লাজাগুলোতে বিশেষ তদারকি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সদয় নির্দেশনায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানজট নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ ২টি টিম নিয়ে
এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট এবং টোল প্লাজাগুলো পরিদর্শন করেন। ২টি টিমের মধ্যে ১টি তেজগাঁও প্রান্তে এবং অপর ১টি টিম বিমানবন্দর এলাকায় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শনকালে সেতু সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।”

সেতু সচিব আরও বলেন, “ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর জন্য একটি আস্থার নাম।এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়।টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) বুথগুলোর কার্যকারিতা বাড়ানো ও টেকনিক্যাল ত্রুটি দ্রুত মেরামত এবং যানজটের চাপ বেশি থাকলে টোল বুথগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে দ্রুত ম্যানুয়াল টোল আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে সচিব মহোদয় বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব আলতাফ হোসেন সেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী জনাব কাজী মো: ফেরদাউস, প্রকল্প পরিচালক জনাব এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিএন্ডডি) জনাব মো: ওয়ালীউল হাসান এবং ফাস্ট ঢাকা এলিভেটেড কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102