সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে ——- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬:

‘প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সাথে জড়িত। এতোবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরী নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট,বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এরপর বস্ত্র ও পাট,বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,’ বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগি মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনার মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘

এর আগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের উপর একটি উপস্থাপনা করেন।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার,অতিরিক্ত সচিব রায়না আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা -কর্মচারী এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102