সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নারী ও শিশু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের নিয়ে প্রতিশ্রুতি রয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদের কাজ করতে হবে। চলমান যে পলিসিসমূহ রয়েছে সেগুলোতে হয়তো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে৷ সবকিছু নির্ভর করবে সরকারের বাজেট এবং কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর। জনগণের ম্যান্ডেট (সম্মতি) বাস্তবায়নের জন্য সকলের সাথে টিমওয়ার্কের মাধ্যমে নারী ও শিশু মন্ত্রণালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। তিনি ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিকমানের ডিএনএ ল্যাব তৈরি করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এবং ডিএনএ ল্যাব তৈরিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে একজন নারী এবং একজন শিশুর ভবিষ্যত জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। তিনি বলেন, এ মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমরা অনেক কাজ একসাথে না নিয়ে যদি দশটি কাজ নিয়ে এর সফল বাস্তবায়ন করতে পারি তাহলে সেটিই হবে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের সাফল্য। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী ও শিশু মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় নারী ও শিশু মন্ত্রণালয়ের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102