সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

গতকাল (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দপ্তরে যোগদানের প্রথম দিনেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাতে বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে যান। এসময় বিটিভির মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচারের কার্যক্রম তদারকি করেন।
পরে বিটিভির কর্মকর্তাদের সাথে মন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বাংলাদেশ টেলিভিশনের গুণগত মান উন্নয়নের পরামর্শ দেন এবং একই সাথে বিটিভিকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের প্রত্যাশা পূরণে বিটিভির কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বিটিভির মহাপরিচালক মন্ত্রীকে বিটিভির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী এসময় তাঁকে বিটিভির উন্নয়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102