সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি উপলক্ষে নিরা’পত্তা

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আসন্ন মন্ত্রীপরিষদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:৩০ ঘটিকায় মির্জা গোলাম হাফিজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।

ব্রিফিংয়ে তিনি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ঢাকা জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্ব শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার ভিআইপি নিরাপত্তা নিশ্চিতকরণ ট্রাফিক ব্যবস্থাপনা প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102