সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি বিএনপির হেভিওয়েট নেতাদের

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৭ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আব্দুল মঈন খানের মতো দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এবারের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়েছেন। নতুন এবং তরুণদের প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিএনপির এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকলেও বাদ পড়া নেতাদের তালিকা বেশ দীর্ঘ। এদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং আমানউল্লাহ আমানের মতো নেতারা রয়েছেন যারা এর আগের বিএনপি সরকারগুলোতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। এছাড়া রাজপথের পরিচিত মুখ এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মন্ত্রিসভার তালিকায় স্থান পাননি।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, স্থায়ী কমিটির অধিকাংশ প্রবীণ সদস্যকে এবার মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে। তাদের বাদ পড়ার কারণ হিসেবে নতুনদের সুযোগ দেওয়া এবং দলের সাংগঠনিক কাজ শক্তিশালী করার কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী বাদে তালিকায় থাকা অন্য প্রায় সবাই আগে মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102