সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

শরীয়তপুর-১ আসনে বিজয়ী সাঈদ আহমেদকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর‑১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সাম্প্রতিক সময়ে এক সৌজন্য সাক্ষাতে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ জামাল হাওলাদার নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এএমডি এইচ. এম. মিলন রহমান এবং আইটি বিভাগের প্রধান ও এএমডি কাজী এস এম হানিফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুভেচ্ছা বক্তব্যে কোম্পানির কর্মকর্তারা বলেন, সাঈদ আহমেদের বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশা করেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুভেচ্ছা সাক্ষাৎ শেষ হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102