সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আমি চেয়েছিলাম নারী ও শিশু মন্ত্রণালয়টা হোক বাংলাদেশের সকল নারী ও শিশুর আস্থার জায়গা –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,১৬ ফেব্রুয়ারি ২০২৬ :
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমি চেয়েছিলাম নারী ও শিশু মন্ত্রণালয়টা হোক বাংলাদেশের সকল নারী ও শিশুর আস্থার জায়গা। মন্ত্রণালয়টা কি কেমন তার চাইতে মন্ত্রণালয়কে কিকরে সাজিয়ে তোলা যায় তার চেষ্টাই আমি করে গেছি। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা এসেছিলাম। তিনি বলেন, আমি নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে দেখতে পেয়েছি এ মন্ত্রণালয় দুটো অর্থনীতিগতভাবে, পেশাগতভাবে, কাঠামোগতভাবে অত্যন্ত দুর্বল এমনকি কর্মপরিকল্পনা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

এ মন্ত্রণালয় দুটোর যে দুর্বল দিকগুলো আমি লক্ষ্য করেছি তা সংস্কারের মাধ্যমে আমার শক্ত হাতের নিয়ন্ত্রণে এই ১৬ টি মাস নিষ্ঠার সাথে কাজ করেছি। তারপরও আমি বলব সব সংস্কার করতে পারিনি, ভবিষ্যতে যে সরকার দায়িত্ব গ্রহণ করবে আমি আশা করি তারা এ মন্ত্রণালয়ের অসম্পন্ন কাজ সম্পন্ন করে মন্ত্রণালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। আমি মন্ত্রণালয়ের অবকাঠামো পরিবর্তন করে সুশাসনের মধ্যে আনার চেষ্টা করেছি। এই ১৬ মাসে মন্ত্রণালয়ে যে অর্জন প্রতিফলিত হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আজ বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম ও অর্জন বিষয়ে নারী ও শিশু মন্ত্রণালয় আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে ‘পাশে আছে’ প্রকল্পের মাধ্যমে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত সর্বক্ষণিক সেবা, স্বাস্থ্য, আইনী সহায়তা, কাউন্সেলিং ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি। জুলাই কন্যাদের সনাক্তকরণ ও সংখ্যা নিরূপণ, তাদের জীবনের গল্প সংরক্ষণ এবং পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে নির্ভরযোগ্য একমাত্র ও বৈজ্ঞানিক গবেষণা ও ডাটাবেজ তৈরি উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, বর্তমান বাস্তবতার আলোকে জেন্ডার সমতা বাংলাদেশের টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে বিদ্যমান কাঠামো রূপান্তর করে জেন্ডার সমতা উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করার কার্যক্রম অনুমোদন করা হয়েছে । খসড়া আইন ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ আইনি কাঠামো, কর্মপরিধি প্রদান করা হয়েছে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা পরিবারের নারী ও শিশুর অধিকার মর্যাদা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তব প্রতিফলন করা হয়েছে। তিনি আরো বলেন, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে নারী ভোটারগণের সচেতনতার কার্যক্রমকে অব্যাহত রাখতে মনিটরিং করেছি। সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায়
ভাতাভোগীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, অসহায়, দুস্থদের ভাতা, মাদ্রাসার গরিব ছেলে-মেয়েদের ক্যাপিটেশন গ্রান্ট, ক্যান্সার রোগীদের ভাতা বৃদ্ধি ,জুলাই যুদ্ধে আহতদের চিকিৎসা সুবিধার আওতায় এনেছি। তিনি বলেন, এ মন্ত্রণালয়ের যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে গেলাম, তা ভবিষ্যতে যে নতুন সরকার আসবেন তাঁরা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটোর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সুনাম অক্ষুন্ন রাখবেন এ আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102