সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স–এর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন–এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত এমপির সাফল্যে আনন্দ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সাঈদ আহমেদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততা তাঁকে জনগণের আস্থা অর্জনে সহায়তা করেছে। তাঁর এই বিজয় শরিয়তপুর-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশের বীমা খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সাঈদ আহমেদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় অর্থনীতি, আর্থিক খাত এবং সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের কামনা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জনগণের সেবায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পরিবার বিশ্বাস করে—দক্ষ নেতৃত্ব, সততা ও জনগণের আস্থাই একজন জনপ্রতিনিধির মূল শক্তি। সাঈদ আহমেদের বিজয় সেই বিশ্বাসেরই প্রতিফলন, যা আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102