সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কোস্টগার্ডের অভিযানে দুই কোটি ৫০ লক্ষ টাকার ই’য়া’বা’সহ দুই মাদক পাচারকারী আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের টেকনাফ নাফনদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন নাফনদী থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (২৫) একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচাররোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102