সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ ফেব্রুয়ারি .২০২৬ খ্রি.

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম মৌজায় বালু ও শীতলক্ষ্যা নদীর মোহনাস্থ চনপাড়ায় আজ (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবেশবান্ধব শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্কের উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়িত এই উন্নয়ন কার্যক্রমের আওতায় নদীভাঙন রোধে ব্যাংক প্রটেকশন ও কী-ওয়াল নির্মাণসহ প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হয়। পরবর্তীতে এলাকাটিকে জনবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে বিআইডব্লিউটিএ নিজস্ব অর্থায়নে ইকোপার্কের নির্ধারিত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “নদী আমাদের জীবন ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। নদী তীর সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে জনগণের জন্য নিরাপদ ও মনোরম বিনোদনস্থল সৃষ্টি করা যায়। চনপাড়ার এই ইকোপার্ক তার একটি বাস্তব উদাহরণ।”

তিনি আরও বলেন, “নদী বন্দর এলাকার উন্নয়নকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, পরিবেশ ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতেও দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।”

নৌপরিবহন উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ইকোপার্ক শহরের উপকন্ঠে স্হাপিত হওয়ায় স্থানীয় জনগণের অবকাশ যাপন ও বিনোদনের পাশাপাশি নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, উক্ত স্থান পরিত্যক্ত থাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়টি নৌপরিবহন উপদেষ্টার দৃষ্টিগোচড় হলে তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে ইকোপার্ক নির্মাণের নির্দেশ প্রদান করেছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102