সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গণভোট ও নির্বাচন উপলক্ষ্যে মিডিয়া সেন্টার উদ্বোধন মিডিয়াকর্মীদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি –সিনিয়ির সচিব

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়ির সচিব আখতার আহমেদ বলেছেন, মিডিয়াকর্মীদের সহযোগিতা করার জন্য আমরা সব সময় পাশে আছি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরব।

সিনিয়ির সচিব আখতার আহমেদ আজ গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে এই প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, বিদেশি সাংবাদিকদের সহায়তায় বিমান বন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে। এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
আখতার আহমেদ বলেন, নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি কাজগুলো এবার খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন করেছি। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তৈরি আছি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপপ্রচার ও অপতথ্য রোধ করে আপনারা সঠিক তথ্য তুলে ধরুন । ভোটের ফলাফল গণনার সময় সম্পর্কে তিনি বলেন, কোন অবস্থাতেই ফলাফল প্রয়োজনের তুলনায় দীর্ঘায়িত হবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভাপতির বক্তৃতায় বলেন, এই মুহূর্তে দায়িত্বশীল সাংবাদিকতা জাতীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়; জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।

এপর্যন্ত নির্বাচন উপলক্ষ্যে ১৯টি দেশ থেকে আমাদের এখানে সাংবাদিকরা এসেছেন। তাদেরকে সহায়তা করা ও নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। মিডিয়া সেন্টার থেকে তাদেরকে নির্বাচন ও গণভোট বিষয়ে তথ্য সরবরাহ করা হবে। সচিব বলেন, বিদেশি সাংবাদিকদের সহযোগিতায় মিডিয়া সেন্টারে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট রাখা হয়েছে। সাংবাদিক ভাইদের জন্য নির্বাচন কমিশন থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আশা করছি সবাই এটি অনুসরন করবেন।
বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন বিষয়ে সকল তথ্য আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। প্রায় ৫৪০জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখানে আসবেন। এর মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন, আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা রয়েছেন। আমাদের মন্ত্রণালয় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহায়তাপূর্ণভাবে কাজ করে আসছে যাতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর দপ্তর সংস্থার প্রধানগণসহ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102