সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিকাশ, রকেট, নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের (এমএফএস) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা পি-টু-পি লেনদেন সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ( ০৯ ফেব্রুয়ারি ) থেকে নির্বাচনের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১ হাজার টাকা করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ বিকাশ, রকেট, নগদের মতো আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে অর্থাৎ ১০ হাজার টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান এবং তপশিলি ব্যাংকগুলোকে দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে পি-টু-পি লেনদেনের অপব্যবহার রোধকল্পে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত পূর্ণ ৯৬ ঘণ্টা এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। অর্থাৎ রবিবার দিবাগত রাত থেকে এটি কার্যকর হয়েছে।

পি-টু-পি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্য সব ধরনের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষ্যে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে।

এছাড়া উল্লিখিত সময়ে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লিখিত সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকসমূহ নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102