সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ন্যাশনাল ইনন্সিটিউট অব বায়োটেকনোলজি এবং আইসিডিডিআরবি এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ :

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এনআইবির মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।

সচিব তার বক্তব্যে বলেন, আইসিডিডিআরবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা, জ্ঞান বিনিময় ও চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, চুক্তি অনুসারে এই সহযোগিতা আগামী তিন বছর কার্যকর থাকবে। পক্ষগুলোর সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102